ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা এরদোগানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল নিরাপদ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার মালাজগার্টের বিজয়ের ৯৫১তম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। খবর ইউনি শাফাকের।

এরদোগান বলেন, আমি আবারও পুরো বিশ্বের কাছে ঘোষণা করছি যে, আমাদের লড়াই শেষ হবে না, যতক্ষণ না আমরা ৩০ কিলোমিটার গভীর করিডোর দিয়ে আমাদের দক্ষিণ সীমানা সুরক্ষিত করতে পারব।

তুরস্কের পূর্ব বিটলিস প্রদেশের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, দেশের নিরাপত্তা অগ্রাধিকার অনুযায়ী অভিযান চালিয়ে যাবে। তবে অন্য দেশের ভূখণ্ডের দিকে তুর্কির নজর নেই।

আনাতোলিয়ার তুরস্কের নিয়ন্ত্রণে আসে মালাজগার্টের যুদ্ধের মাধ্যমে, যা ২৬ আগস্ট ১০৭১ সালে মানজিকার্টের যুদ্ধ নামেও পরিচিত। যেখানে সুলতান আলপারসলানের নেতৃত্বে সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন সেনাবাহিনীকে পরাজিত করে দখলে নিয়েছিল।

এর পর ১৯২২ সালে মোস্তফা কামাল আতাতুর্কের পদক্ষেপে এই অঞ্চল থেকে সব বিদেশি বাহিনী ছেড়ে চলে গিয়েছিল এবং সেই থেকে ওই অঞ্চলটি তুর্কিয়ে প্রজাতন্ত্রের একটি অংশ হয়ে ওঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা এরদোগানের

আপডেট সময় ০১:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২