ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়ানডেতে ফের শীর্ষে ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ওঠেছে ভারত। সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নেয় বিরাট কোহলির দল। এর আগে সিরিজের চতুর্থ ম্যাচে অসিদের কাছে হেরে শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছিল দলটি।
রবিবার রাতে শেষ ম্যাচ জিতে ফের শীর্ষে ওঠে ভারত। ১২০ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর সবার উপরে রয়েছে ভারত। মাত্র ১ রেটিং পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারের পরও, তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সাথে অসিদের রেটিং সমান ১১৪ করে। ভগ্নাংশের হিসেবে সামান্য এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
র‌্যাঙ্কিং-এর পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১১। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশ। দু’দলের রেটিং-এর ব্যবধান মাত্র ১। পাকিস্তানের ৯৫ ও বাংলাদেশের ৯৪। আইসিসির নিয়মানুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিং-এর শীর্ষ দল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। তাই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষে সর্বশেষ র‌্যাঙ্কিং-এর মাধ্যমে আগামী বিশ্বকাপের শীর্ষ আট দলের নাম চূড়ান্ত হলো। যদিও অনানুষ্ঠানিকভাবে ৮ দলের নাম আগেই চূড়ান্ত হয়ে আছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়ানডেতে ফের শীর্ষে ভারত

আপডেট সময় ০৮:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭