ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগের ঘোষণা দিলেন অ্যান্থনি ফাউসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) প্রধান অ্যান্থনি ফাউসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আগামী ডিসেম্বর থেকে আর ওই দুটি পদে দায়িত্ব পালন করবেন না ৮১ বছর বয়সি এ বিশেষজ্ঞ চিকিৎসক। খবর বউমবার্গের।

ডা. ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ফাউসি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অ্যান্থনি ফাউসি সারা বিশ্বে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার পদত্যাগের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফাউসির উদ্যম, কর্মদক্ষতা ও বৈজ্ঞানিক সততার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা স্থিতিশীল ও শক্তিশালী করার পেছনে ফাউসির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অ্যান্থনি ফাউসি প্রথম ১৯৬৮ সালে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন। এর পর ১৯৮৪ সালে তিনি এনআইএআইডির সংক্রামক জাতীয় রোগ শাখার পরিচালক নিযুক্ত হন।

ফাউসি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান থেকে জো বাইডেন পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান চিকিৎসক হিসেবে সুপরিচিত।

অবসরের পর তিনি ভ্রমণ, লেখালেখি ও সরকারি চাকরিতে যোগ দিতে তরুণদের উৎসাহী করতে মনোনিবেশ করবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগের ঘোষণা দিলেন অ্যান্থনি ফাউসি

আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২