ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার (২০ আগস্ট) এক ভাষণে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান ও ফেডারেল রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে নিজ সমর্থকদের আটক ও নির্যাতনের অভিযোগ তুলেন। তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।

ইমরানের এ বক্তব্যের পর ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানায় গত শনিবার রাত ১০টায় এই এজাহার করা হয়।

মারগাল্লা পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, পুলিশ ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের আতঙ্কিত করার জন্য পিটিআই প্রধান ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজকে হুমকি দিয়েছেন। যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে এবং পিটিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে।

এদিকে এফআইআর দায়ের হওয়ার পর যেকোনো সময় ইমরানকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইমরানের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়তেই তার বাড়ির কাছে জড়ো হয়েছে সমর্থকরা। যদি ইমরানকে আটক করা হয়, তাহলে তাকে ছিনিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সমর্থকরা।

এছাড়া পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গন্ডাপুর তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ‘ইমরান খানকে আমদানি করা সরকার গ্রেপ্তার করলে আমরা ইসলামাবাদ দখল করব এবং পুলিশের প্রতি আমার বার্তা হলো- এই রাজনৈতিক যুদ্ধের অংশ হবেন না অন্যথায় (আমরা) আপনাকে পিডিএম কর্মী হিসাবে মোকাবিলা করব।’

ইমরানের বাড়িতে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, তারা ইমরানকে আটক করতে আসেননি। সেখানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে উপস্থিত হয়েছেন।

গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপর থেকেই দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে চলেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট সময় ০১:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২