ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

‘বাস্তবসম্মত’ চিন্তা করতে বললেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর অংশ হিসেবে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে।

টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন তিনি।

অধিনায়ক হিসেবে সাকিবের প্রত্যাশাটা কী? সাকিব বলছেন, তার লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে উন্নতির ছাপ রাখা। যদিও এক-দুইদিনে সব বদলে দেবেন, এমন প্রত্যাশাকে বোকার স্বর্গে থাকা মনে করছেন সাকিব।

ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুদিনে কিছু বদলে দিতে পারবো অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি। ’

‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু আসবে বলা মুশকিল, স্বল্প টাইম। আমি যেটা বললাম সবার দায়িত্ব আছে। কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা; সবাই যদি আমরা একস

ঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে। ’

নতুন টেকিনক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের কাছে প্রত্যাশার ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। যেহেতু সে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিল, আর আমাদের বিশ্বকাপটাও ওখানে; তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

‘বাস্তবসম্মত’ চিন্তা করতে বললেন সাকিব

আপডেট সময় ০৮:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২