ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাহরাইনে আশুরার মিছিলে হামলা চালিয়েছে সরকারি বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাহরাইনের শিয়া মুসলমানদের পবিত্র আশুরার শোক মিছিলের ওপর হামলা করেছে দেশটির সরকারি বাহিনী। বাহরাইনের রাজতান্ত্রিক আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী রোববার রাজধানী মানামার দক্ষিণ-পূর্বে অবস্থিত আ’লী শহরে অভিযান চালায়।

মহানবী হযরত মুহাম্মাদ (স) এর প্রিয় নাতি এবং শিয়া মাজহাবের তৃতীয় ইমাম হযরত ইমাম হোসেইন (আ) এর মর্মান্তিক শাহাদাতের বার্ষিকী উপলক্ষে এ শোক মিছিলের আয়োজন করা হয়েছিল। এ সময় শোক মিছিলে যোগ দেয়া সাধারণ লোকজনের ওপর টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অনেককেই শ্বাসকষ্টে ভুগতে দেখা গেছে।

আলে খলিফার নিরাপত্তা বাহিনী দিরাজ এলাকাতেও হামলা চালায়। ওই এলাকায় বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসিমের বাড়ি। বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া মুসলমান হলেও রাজতান্ত্রিক আলে খলিফার সরকার তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়ে আসছে।

গত জানুয়ারি মাসে বাহরাইন সরকার শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয় এবং তাকে বিদেশ থেকে তহবিল সংগ্রহের ভিত্তিহীন অভিযোগে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ ৬৫ হাজার ২৬৬ ডলার জরিমানা করেছে। নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাসের শেল ছোঁড়ে এবং শোক মিছিলে অংশ নেয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাহরাইনে আশুরার মিছিলে হামলা চালিয়েছে সরকারি বাহিনী

আপডেট সময় ০১:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭