ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই মেয়র আনিসুলের

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এখনকার অবস্থা এই ভালো তো এই খারাপ। খুব শিগগিরই আনিসুল হকের সুস্থ হওয়ার কোনো লক্ষণ চিকিৎসকরা দেখছেন না। আরও বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

মেয়রের বিষয়ে যোগাযোগ করা হয়ে লন্ডনে অবস্থানরত তার ছেলে নাবিদ হক বলেন, ‘বাবার উল্লেখযোগ্য (Noteworthy) কোনো উন্নতি নেই।’ আনিসুল হকের পারিবারিক বন্ধু ও নাগরিক টিভি’র সিইও আব্দুর নূর তূষার বলেন, ‘গত মাসে আনিসুল হকের ভেনটিলেশন সরানোর পর আর বিশেষ কোনো উন্নতি নেই। তিনি কয়েকবার চোখ খুলেছেন। কিন্তু, চোখ খুলে রাখতে পারছেন না।’

তিনি বলেন, ‘চিকিৎসকরা এখনও ঘুমের ওষুধ দিয়ে মেয়রকে ঘুম পাড়িয়ে রাখছেন। এভাবেই তার চিকিৎসা চলবে।’ চোখ খুললে মেয়রের চেতনা কাজ করছে কিনা এমন প্রশ্নে আব্দুর নূর তূষার বলেন, ‘এ বিষয়ে তাকে কোনো কিছু জানানো হয়নি।’

এদিকে, মেয়রের পিএস মিজানুর রহমান বলেন, ‘আমরা মেয়রের বিষয়ে নতুন কোনো সুখবর পাচ্ছি না। শুধু শুনেছি আরও সময় লাগবে। কিন্তু, কত সময় লাগবে তা জানি না।’ গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল হক লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই মেয়র আনিসুলের

আপডেট সময় ০১:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭