ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

বিএসএমএমইউয়ে বুক না কেটে হৃদপিন্ডের অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন

আকাশ জাতীয় ডেস্ক:

বুক না কেটে রোগীর চেতন অবস্থায় প্রথমবারের মতো হৃদপিন্ডের অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

মঙ্গলবার (১৬ আগস্ট) অ্যাওরটিক ভালভ (TAVI) প্রতিস্থাপনকারী চিকিৎসক বিএসএমএমইউয়ের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করছেন।

বিএসএমএমইউ-এর হৃদরোগ বিভাগের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক ৮০ বছরের এক বৃদ্ধের বুক না কেটে ও অজ্ঞান না করে সফলভাবে অ্যাওরটিক ভালভ (TAVI) প্রতিস্থাপন সম্পন্ন করেন। রোগী বর্তমানে করোনারী ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন সম্পর্কে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান বলেন, অপারেশন মানেই ছুরি-কাচি ব্যবহার। আজ ছুরি কাচি ছাড়া বা বুক না কেটে ৮০ বছরের এক বৃদ্ধের হার্টের অ্যাওরটিক ভালভে সফলভাবে ভালভ প্রতিস্থাপন করে রোগীর জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। আমাদের দেশে অনেকের এ চিকিৎসা নেওয়ার সক্ষমতা নেই। যারা ধনী লোক, তাদের অনেকেই দেশের বাইরে গিয়ে এ চিকিৎসা নিয়ে আসেন।

তিনি বলেন, আমাদের অসচ্ছল জনগণ এ চিকিৎসা পান না। আমি বিশ্বের অন্যতম আধুনিক এই চিকিৎসা পদ্ধতি দেশের প্রতিষ্ঠা করতে চাই। দেশের অসচ্ছল মানুষেরা যেন এ সেবা নিতে পারেন সে ব্যবস্থা সরকার করে দিলে আমরা এ চিকিৎসা সেবাকে অনেক দূর নিয়ে যেতে পারব।

প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ ((TAVI) সফলভাবে প্রতিস্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ডা. এস এম মোস্তফা জামানের টিমকে অভিনন্দন জানিয়েছেন। অভনন্দন বার্তায় উপাচার্য বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেবার পর বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার মানও অনেক বেড়েচে। পাশাপাশি বর্তমান প্রশাসন চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য গবেষণায় যুক্ত করতে বদ্ধপরিকর।

Tag :
আপলোডকারীর তথ্য

হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির

বিএসএমএমইউয়ে বুক না কেটে হৃদপিন্ডের অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন

আপডেট সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২