ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদ আটক

আকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে জাহের আলী (৩০) নামে এক যুবক ও তার মা-বোনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভীন (৪২) নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের শাহনাজ পারভীন ও বাড়ির কাছাকাছি বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডাব বিক্রেতা জাহের আলীর বিয়ে হয় প্রায় এক বছর আগে। এর আগে জাহের আলী বিয়ে করেছিলেন। সে ঘরে তার এক ছেলে রয়েছে। শাহনাজের এটি তৃতীয় বিয়ে। তার আগের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শাশুড়ি জাহানারা বেগম ও ননদ আমেনা বেগমের সঙ্গে থাকলেও স্বামী জাহের আলী পাশের জেলা জামালপুরে ডাবের ব্যবসা করেন।

সোমবার দিনগত রাতে শাহনাজ তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী জাহের আলী সিঁধ কেটে নিজ ঘরে ঢুকে ওড়না পেঁচিয়ে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। সকালে শাহনাজের বাবা গিয়ে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে শাহনাজের দেবরকে ডেকে সিঁধ দিয়ে ঘরে পাঠান। পরে দরজা খুলে শাহনাজের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জাহের আলীকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। তিনি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদ আটক

আপডেট সময় ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২