ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করা হবে: চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চীন। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও স্বায়ত্ত্বশাসিত দ্বীপটি দখল করবে তারা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। ওই সফরে এসে পেলোসি বলেন, চীন তাইওয়ানকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চায়।

বুধবার (১০ আগস্ট) চীনের তাইওয়ান বিষয়ক অফিসের পক্ষ থেকে প্রকাশিত একটি হোয়াইট পেপারে এ সব কথা জানানো হয়।

চীনের তাইওয়ান বিষয়ক অফিসের পক্ষ থেকে বলা হয়, আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য ছাড় দিতে প্রস্তুত কিন্তু আমরা কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কাউকে ছেড়ে দেব না। চীন শক্তির ব্যবহার করা ছাড়বে না এবং আমরা সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি।

হোয়াইট পেপারটিতে আরও বলা হয়, বিপৎসীমা অতিক্রম করলে আমরা বিচ্ছিন্নতাবাদী ও বহিরাগত শক্তির বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ২০০০ সালে সর্বশেষ তাইওয়ান ইস্যুতে হোয়াইট পেপার প্রকাশ করে চীন।

১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করা হবে: চীন

আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২