ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আমিরাতে ‘জাতীয় পরিচয়পত্র’ পেতে চান প্রবাসীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে থাকা দুটো বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান বাংলাদেশ প্রবাসীরা। এ ছাড়া ই-পাসপোর্ট সেবা আরো দ্রুততার সঙ্গে সম্পন্ন করারও দাবি করেন তারা।

শনিবার রাতে বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই আয়োজিত এক সভায় সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন তারা।

শারজাহ’র একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক। সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত, ইমদাদুল হক প্রমুখ।

সভায় প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করে বলেন, দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। সরকার বেশ কয়েক দফায় উদ্যোগ গ্রহণ করলেও দৃশ্যমান বাস্তবায়ন এখনো দেখা যায়নি। বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।

ই-পাসপোর্ট পেতেও লম্বা সময় লেগে যাওয়ার অভিযোগ তুলে তারা বলেন, একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না, আদৌ পাসপোর্ট হবে কি হবে না।

প্রবাসীদের এসব অভিযোগ ও সমস্যার কথা প্রেস ক্লাব নেতারা বাংলাদেশ মিশনের মাধ্যমে সরকারকে অবগত করার আশ্বস্ত করেন।

পরে বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা। এসময় দুটো কমিটির সদস্যদের মধ্যে সায়েদুর রহমান খোকন, নাসির উদ্দিন, শবনম আক্তার, শামছুন নাহার স্বপ্না, লিজা রেদোয়ান, সানজিনা জামান কনিকা, উম্মে সাদিয়া, ওসমান চৌধুরী, এমদাদুল্লাহ ও মোহাম্মদ ইদ্রিস উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

আমিরাতে ‘জাতীয় পরিচয়পত্র’ পেতে চান প্রবাসীরা

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২