ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ কোটি ৬০ লাখ বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল নিলামে

আকাশ নিউজ ডেস্ক: 

এবার নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বিখ্যাত মার্কিন নিলাম প্রতিষ্ঠান সোথবি’র আগামী ২৮ জুলাইয়ের নিলাম আয়োজনে উঠছে এই দেহাবশেষ। মঙ্গলবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে সোথবি কর্তৃপক্ষ। খবর ইউএসএ ট্যুডে।

মার্কিন এই নিলাম প্রতিষ্ঠানটির টুইটবার্তা থেকে জানা যায়, নিলামে উঠতে যাওয়া এই জীবাশ্ম কঙ্কালটি গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের। পরিপূর্ণ এই কঙ্কালটি লম্বায় ২২ ফুট , উচ্চতায় ১০ ফুট। সোথবি কর্তৃপক্ষ এই কঙ্কালটির আনুমানিক দাম ধরেছে ৫০ লাখ থেকে ৮০ লাখ ডলার।

আরও জানা গেছে, সোথবির নিউইয়র্ক শাখার গ্যালারিতে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম আয়োজন। আয়োজনের শেষ দিন বিক্রির জন্য তোলা হবে এই কঙ্কাল।

আজ থেকে ১৪ কোটি ৫০ লাখ বছর আগে বিশ্বে শুরু হয়েছিল ক্রেটাসিয়াস যুগ, প্রায় ৮ কোটি বছর স্থায়ী হওয়ার পর সেই যুগ শেষ হয় আজ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। বিজ্ঞানীদের মতে ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল গোরগোসোরাসের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ কোটি ৬০ লাখ বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল নিলামে

আপডেট সময় ১১:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২