ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইলেন জেলেনস্কি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি সাক্ষাতের আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেন, চীন তার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে তার দেশ চলমান যুদ্ধ থামিয়ে দিতে পারে।

চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাতকারে জেলেনস্কি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে তার দেশে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। এরপর থেকে তিনি সরাসরি চীনের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে সেটি এখনও পর্যন্ত সম্ভব হয়নি।

জেলেনস্কি বলেন, এক বছর আগে আমি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলেছিলাম। তবে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পরে আর তার সাথে কথা বলার সুযোগ হয়নি। যদিও আমি এখনো বিশ্বাস করি, যুদ্ধ বন্ধে চীন আমাদের সাহায্য করতে পারে।

চীন ও রাশিয়ার মধ্যে বেশ বুঝাপড়া রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার পরে বিভিন্ন দেশ নিন্দা জানানোর পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়। তবু এই ঘটনার ব্যাপারে এখনো মুখ খোলেনি চীন। এদিকে ছয় মাসের এই যুদ্ধে কমপক্ষে ৫ হাজার ৩২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সাথে ১ কোটি ২০ লাখ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইলেন জেলেনস্কি

আপডেট সময় ০১:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২