ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৩ শিক্ষার্থীর জেল

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভর্তি পরীক্ষা চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, দণ্ডপ্রাপ্তরা হলেন মো. এখলাসুর রহমান, বায়োজিদ খান ও জান্নাতুল মেহজাবিন। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এখলাছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার আবুল কাশেমের ছেলে। বায়েজিদ টাঙ্গাইলের আব্দুস সালামের ছেলে। তিনি রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আর জান্নাতুল মেহজাবিন পঞ্চগড় জেলার মো. জয়নাল আবেদীনের মেয়ে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৩ শিক্ষার্থীর জেল

আপডেট সময় ০৯:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২