ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

ব্যাঙের বিয়েতে ৫০০ মানুষের খাওয়া-দাওয়া!

আকাশ জাতীয় ডেস্ক:

কয়েক দিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। রোদের খরতাপে ছোট-বড় সবারই হাঁসফাঁস অবস্থা। খাল-বিল কোথাও পানি নেই। পানির জন্য সর্বত্র হাহাকার। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। এতে ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করা হয়।

এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামে। বুধবার রাত ১০টার দিকে ব্যাঙের বিয়ের আয়োজন করেন গ্রামবাসী।

আয়োজকরা জানান, বিকাল থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত ১২টার দিকে শেষ হয় অনুষ্ঠান। শ্রাবণ মাসেও একফোঁটা বৃষ্টির দেখা নেই। এজন্য তারা ভগবানের কাছে বৃষ্টি চেয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করেন। বিয়েতে পুরুষ ব্যাঙের নাম বাদল ও মেয়ে ব্যাঙের নাম দেওয়া হয়েছে বর্ষা।

খেদাপাড়া এলাকার তরুণ বিশ্বাস জানান, বৃষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীরা ব্যাঙের বিয়ের আয়োজন করে। রাতে প্রায় ৫০০ মানুষ খাওয়া-দাওয়া করে। প্রত্যেক বাড়ি থেকে চাঁদা তুলে এ আয়োজন করা হয়।

বিয়ে পড়ানো পুরোহিত উত্তম চক্রবর্তী জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে খেদাপাড়া চুকইতলার মানুষেরা ব্যাঙের বিয়ে দিয়ে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। ভগবান যেন তাদের এলাকায় বৃষ্টি দেন এজন্য তারা ব্যাঙের বিয়ের আয়োজন করেন। ভগবান যেন তাদের এলাকায় বৃষ্টি দিয়ে শস্য উৎপাদনে সহযোগিতা করেন। তিনি এ বিয়ের সব কাজ সম্পন্ন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ব্যাঙের বিয়েতে ৫০০ মানুষের খাওয়া-দাওয়া!

আপডেট সময় ০৯:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২