ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লিটনের উন্নতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে ভালো সময় কেটেছে সফররত বাংলাদেশের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে কৃতিত্ব ছিল লিটন দাসেরও। তাই পেলেন পুরস্কার। ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই ডানহাতি ব্যাটারের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই বাংলাদেশ জিতলেও প্রথম দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি লিটন দাস। তবে তৃতীয় ম্যাচে ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। তুলে নেন দুর্দান্ত এক অর্ধশতকের ইনিংস। তাতেই ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন লিটন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত বর্তমান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লিটন দাসের অবস্থান ৩০ নম্বরে। আগে ছিলেন ৩১তম স্থানে। এই উইকেটকিপারের বর্তামান রেটিং পয়েন্ট ৬১৫। বাংলাদেশের ব্যাটারদের মধ্যেই কেবল তামিমি, সাকিব ও মুশফিক তার ওপরে অবস্থান করছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগেই দশের ভেতরে জায়গা করে নেওয়া মেহেদী হাসান মিরাজ এবার অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চেয়ে এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ। তাকে পেছনে ফেলেন র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। অন্যদিকে চমক দেখিয়েছেন প্রোটিয়া ব্যাটার রাশি ভ্যান ডার ডুসেনের। ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৩৪ রানের ম্যাচসেরা পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যারিয়ার সেরা অবস্থান তিনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লিটনের উন্নতি

আপডেট সময় ০৮:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২