ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সৌম্যর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে মধ্যাঞ্চল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিবি) তৃতীয় রাউন্ডের খেলায় সৌম্য সরকারের সেঞ্চুরিতে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে মধ্যাঞ্চল। প্রথম দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯৩ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিসিবি দক্ষিণাঞ্চল। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। দলীয় খাতায় ২৩ রান যোগ হতেই হারিয়ে ফেলে মিজানুর রহমান-মোহাম্মদ মিঠুনের উইকেট। নাসুম আহমেদের ঘূর্ণিতে বোল্ড হয়ে দুজনই ফেরেন সাজঘরে। মিজান ৭ ও মিঠুন ১২ রান করেন।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন। এ দুজনের জুটিতে আসে ১৪৪ রান। ইনিংসের ৬২তম ওভারে সালমানকে বোল্ড করে জুটি ভাঙেন লেগস্পিনার রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে সালমান খেলেন ৭০ রানের ইনিংস। পরের উইকেটে ব্যাট করতে নেমে হতাশ করেন তাইবুর পারভেজ। দলীয় ১৭৭ রানের মাথায় রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিকে আপনতালেই খেলতে থাকেন সৌম্য সরকার। দিনের শেষ ভাগে তার সঙ্গ দেন দলীয় অধিনায়ক শুভাগত হোম। দুজনই দিনশেষে অপরাজিত থাকেন। চলতি মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সৌম্য। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৮ রানে। ২০৫ বল খেলা এই ইনিংসটি ৮ চার ও ৩টি ছয়ে সাজানো।

এদিকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন শুভাগত হোমও। দিন শেষে ৮৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় দিনের খেলায় ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে খেলতে নামবেন এ দুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌম্যর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে মধ্যাঞ্চল

আপডেট সময় ০৭:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১