ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেপালের পর কুয়েতকেও উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।

শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারায় রাকিবুল হাসানের নেতৃত্বাধীন দলটি।

এদিন আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৪৯.২ ওভারে ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের গতি আর মেহরবের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫.৩ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয় কুয়েত। বাংলাদেশ দলের হয়ে রিপন শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট ভাগাভাগি করেন রাকিবুল ও মেহরব।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। দেখেশুনে খেলে ১১৯ বলে ১১২ রান করেন তিনি। তার এই শতকটি ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন মেহরাব হোসেনের। তিনি ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

এছাড়া অন্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৯১/১০ রান (মাহফিজুল ১১২, মেহরাব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০; সাদিক ৪০/৩, উমর ৪৫/২)।

কুয়েত: ২৫.৩ ওভারে ৬৪/১০ রান (মিট ভাবসার ৪৩, মিরাজ আহমেদ ১১; রিপন ৩/১০, রাকিবুল ২/৬, মেহরব ২/১৪)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২৭ রানে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১