ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়।

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

নিহতের লাশ থানায় রয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

এর আগে ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

তার আগের দিন ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১