ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাহুল দ্রাবিড়দের বারবিকিউ পার্টিতে নেই কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী রোববার থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। এই মাঠে টানা তিন দিন ঘাম ঝরিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

ইতিহাস গড়ার সিরিজের আগে বারবিকিউ পার্টি আয়োজন করে নিজেদের একটু চাঙা করে নিতে চাইল ভারতীয় ক্রিকেট দল। হইচই করলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। কিন্তু এই অনুষ্ঠানের কোথাও অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যায়নি।

ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল টুইটে বারবিকিউ পার্টির দুটি ছবি পোস্ট করেন। ছবিতে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়ালদের সঙ্গে কোহলিকে দেখা যায়নি। নেটিজেনদের মধ্যে এ নিয়ে কানাঘুষাও শুরু হয়েছে।

কোহলির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত সেপ্টেম্বরে কোহলি নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। সম্প্রতি তিনি ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন। টেস্টে এখনো অধিনায়ক থাকলেও কোহলি ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে এসেছেন। কোনো ধরনের আগাম ঘোষণা না দিয়েই হুট করে বিসিসিআই তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। ব্যাপারটি যে তার ভালো লাগেনি। সংবাদ সম্মেলনে তিনি সে কথা জানিয়ে দেন। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। পরে অবশ্য সে অবস্থান থেকে নীরবেই সরে আসে ভারতীয় বোর্ড।

দলের সব খেলোয়াড় যেখানে একসঙ্গে খাওয়াদাওয়া করছেন, ছবি তুলছেন, সেখানে কোহলির না থাকাটা প্রশ্নের জন্ম দেয়! লোকেশ রাহুল আর অজিঙ্কা রাহানের মতো সিনিয়র ক্রিকেটার যদি থাকেন, তাহলে কোহলি কেন থাকলেন না?

সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা পৌঁছেই কোহলি নিজের ব্যাটিং নিয়ে বেশ সিরিয়াস। ব্যাট হাতে দলের সাফল্যে বড় কোনো অবদান রাখতে না পারার আক্ষেপটা তার দুই বছর ধরেই। এবার এর থেকে নিষ্কৃতি চান।

রাহুল দ্রাবিড়ের অধীনে খারাপ সময়টাকেই পেছনে ফেলতে চাইছেন কোহলি। সেঞ্চুরিয়নে রাহুল দ্রাবিড়ের ‘ক্লাসে’ও বাড়তি মনোযোগী ছিলেন তিনি। বারবিকিউ পার্টিতে তার না থাকার একটা বড় কারণ হতে পারে। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, ব্যাপারটা সবার চোখে লেগেছে।

১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে পুনঃপ্রত্যাবর্তন করার পর ১৯৯২ সালে প্রথমবারের মতো দেশটি সফরে গিয়েছিল ভারত। এর পর থেকে ২০১৮ সাল পর্যন্ত সাতবার দক্ষিণ আফ্রিকা সফর করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো সিরিজ জিতে আসতে পারেনি। এবার কোহলির নেতৃত্বে সেটিই করে দেখাতে চায় ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাহুল দ্রাবিড়দের বারবিকিউ পার্টিতে নেই কোহলি

আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১