ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডের র‌্যানং পোর্ট ও বাংলাদেশের চুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

থাইল্যান্ডের পোর্ট অথরিটি (র‌্যানং পোর্ট) এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক – এমওইউ হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম ও থাইল্যান্ডের বন্দর কর্তৃপক্ষ থেকে ড. চামনান চেরিথ তাদের নিজ নিজ কর্তৃপক্ষের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সমঝোতা স্মারকটি বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সহজতর করবে বলে আশা করা হচ্ছে। এটি বিমসটেক অঞ্চলসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৃহত্তর সংযোগ বাড়ানোর জন্য বাংলাদেশের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ। এই সমঝোতা স্মারকটি উভয় পক্ষের ব্যবসায়ী সম্প্রদায়কে আরও বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে উৎসাহিত করবে। বন্দর ব্যবস্থাপনা, অপারেশন, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, বন্দর সংযোগ, উপকূলীয় শিপিং, বন্দর-সম্পর্কিত শিল্প এবং বিনিয়োগ প্রচারে তথ্য বিনিময় ও সহযোগিতার মাধ্যমে উভয় বন্দর কর্তৃপক্ষ উপকৃত হবে।

সমঝোতা স্মারকের অধীনে র‌্যানং বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূলীয় শিপিং, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য পরিবহন সময় এবং খরচ কমানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও শক্তিশালী করতে ব্যাপকভাবে অবদান রাখবে।

এমওইউ স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডের র‌্যানং পোর্ট ও বাংলাদেশের চুক্তি

আপডেট সময় ০১:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১