ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুলে এনে লুকিয়ে রেখেও কিশোরীকে বিয়ে করতে পারল না যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলা থেকে এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে আসে নাইমুল নামে এক যুবক। ওই কিশোরীকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামে লুকিয়ে রাখে। পরে সেখানেই বিয়ে করার তোড়জোড় শুরু হয়।

তবে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৭ বছর বয়সী ওই কিশোরী।

মঙ্গলবার বিকালে উপজেলার সাংগর গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, গত শুক্রবার ভোলার বেতোরিয়া থেকে অপ্রাপ্তবয়স্ক এই মেয়েকে জোর করে তুলে নিয়ে আসে নাইমুল। এরপর রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে মেয়েটিকে লুকিয়ে রেখে তাকে বিয়ে করতে চাপ প্রয়োগ করে।

মঙ্গলবার উপজেলার সাংগর গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে মো. নাইমুল হাওলাদারকে আটক করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত নাইমুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। নাইমুল উপজেলা সদর ইউনিয়নের আলগী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন জানান, বাল্যবিয়ের খবর পেয়ে মঙ্গলবার উপজেলার সাংগর গ্রামে অভিযান চালানো হয়। বিয়ের অনুষ্ঠান থেকে মো. নাইমুল হাওলাদারকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুলে এনে লুকিয়ে রেখেও কিশোরীকে বিয়ে করতে পারল না যুবক

আপডেট সময় ১০:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১