ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকাকে ঘিরে পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকাকে ঘিরে গৃহীত নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে ঢাকা সমিতির প্রধান কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ঢাকাকে ঘিরে অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে কিছু কার্যক্রমও শুরু হয়েছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে এসব পরিকল্পনা ঢাকাবাসীর কাছে দৃশ্যমান হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, একটি বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলতে ‘ঢাকা সমিতি’ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ঢাকা সমিতির কার্যক্রম, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকাবাসীর জন্য আরও পরিপূরক হিসেবে কাজ করতে পারবো।

মেয়র তাপস বলেন, ঢাকা সমিতি এতো ঐতিহ্যবাহী একটি সমিতি কিন্তু এতো বছরেও এ সমিতির নিজস্ব কোনো স্থাপনা বা জায়গা নেই। আমরা এ এলাকাকে ঘিরে একটা পরিকল্পনা করেছি। এখানে একটা খেলার মাঠ, মার্কেট, কাঁচাবাজার এরকম অনেক কিছু করার পরিকল্পনা করেছি। সেখানে ঢাকা সমিতি যেন দীর্ঘমেয়াদি বন্দোবস্তের আওতায় তাদের সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে আমরা সে রকম চিন্তা-ভাবনা করছি।

ঢাকা সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা।

ঢাকা সমিতি আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকাকে ঘিরে পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে

আপডেট সময় ১০:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১