ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নয়াপল্টনে পুলিশের সঙ্গে মহিলা দলের ধস্তাধস্তি

আকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল দশটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহিলা দল।

মানববন্ধন শেষে বেলা সাড়ে ১২টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এরপর পুলিশ সদস্যদের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের ধস্তাধস্তি বাঁধে।

পরে মিছিলের চারপাশে ঘিরে রাখে পুলিশ। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে চলে যান।

এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না। রাস্তায় রাস্তায় দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য জনগণ প্রস্তুত হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দল নেত্রী জেবা আমিন খান, হালিমা নেওয়াজ আর্লি, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আকতার, হেলেন জেরিন খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নয়াপল্টনে পুলিশের সঙ্গে মহিলা দলের ধস্তাধস্তি

আপডেট সময় ০৬:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১