ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিজিটাল ক্যারিয়ার নিয়ে ওয়েবিনার

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের অনলাইন জব মার্কেটপ্লেস দ্য টু আওয়ার জব এবং `উল্কা গেমস` যৌথভাবে ডিজিটাল ক্যারিয়ার কনক্লেভ শীর্ষক একটি সিরিজের ভার্চুয়াল অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানটি হয় ৭ ও ৮ ডিসেম্বর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়ন এতে আলোচিত হয়। এছাড়াও ডিজিটাল ক্যারিয়ারের উত্থান এবং প্রতিভাবান তরুণেরা কীভাবে ডিজিটাল কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারে তাও ওয়েবিনারে উঠে আছে। উল্লেখ করা হয় ডিজিটাল ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়েও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপায়নের এক অনন্য উচ্চতায় প্রবেশ করেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখানো হয়েছিল ২০০৮ সালে, সেই স্বপ্ন এখন পুরোপুরি দৃশ্যমান।

উল্লেখ্য, ‘দ্য টু আওয়ার জব’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা ঘরে বসেই উপার্জন করতে পারবেন। প্রযুক্তি বিপ্লবের কারণে বর্তমানে চাকরির ক্ষেত্রে শারিরীকভাবে উপস্থিত থেকে কাজ করার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক কমে গেছে।

অন্যদিকে, দেশীয় উদ্যোক্তা ও গেমস নির্মাতা জামিলুর রাশীদ ২০১৮ সালে মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান উল্কা গেমস লিমিটেড প্রতিষ্ঠা করেন। তাঁরই সাফল্যের ধারাবাহিকতায় ২০১৯ সালে ভারতের প্রথম সারির মোবাইল গেমস নির্মাতা কোম্পানি মুনফ্রগ ল্যাবস বাংলাদেশের এই মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান উল্কা গেমস লিমিটেডে বিনিয়োগ করে।

দ্য টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বলেন, ‘দ্য টু আওয়ার জব’ বিশ্বাস করে, উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ নারীর জন্য ঘরে বসেই চাকরির সুযোগ তৈরি করে দিবে। সেইসঙ্গে সাশ্রয়ী পারিশ্রমিকে পেশাদার কর্মী পেতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও সাহায্য করবে। একজন নারী তার সময়, সুযোগ-সুবিধামতো সংসারের পাশাপাশি চাকরি করবে, ক্যারিয়ার গড়বে, নিজ যোগ্যতায় আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। সংসার জীবনে অন্যের উপর নির্ভর না করে স্বাধীনভাবে জীবনযাপন করবে।

উল্কা গেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিলুর রশিদ বলেন, ইতিমধ্যে আমাদের তৈরি গেমস বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে ১৮ কোটির ও বেশি ডাউনলোড হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউল আলম, সিনিয়র সচিব, আইসিটি ডিভিশন, আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক, জিএডি, আইসিটি ডিভিশন, সামি আহমেদ, পলিসি অ্যাডভাইসার, এলআইসিটিসহ অন্যান্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী

ডিজিটাল ক্যারিয়ার নিয়ে ওয়েবিনার

আপডেট সময় ১১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১