ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাবি আদায়ে অনশনের হুমকি শিক্ষার্থীদের

আকাশ জাতীয় ডেস্ক:

৪৮ ঘণ্টার আলটিমেটামেও নৌযানসহ সব গণপরিবহণে অর্ধেক ভাড়া আদায়সহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় ফের সড়কে নেমেছেন বরিশালের শিক্ষার্থীরা। নগরীর সদর রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা।

এ সময় আবারো ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এবার দাবি পূরণ না হলে জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটিএর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন- বিএম কলেজের শিক্ষার্থী রাহুল দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব, জিম প্রমুখ।

বক্তারা বলেন, বরিশালের নৌযানসহ সব গণপরিবহণে অর্ধেক ভাড়া আদায়, নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে রোববার প্রশাসনকে ৪৮ আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে ফের আন্দোলনে নেমেছেন। তাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে। অন্যথায় জেলা প্রশাসকের দপ্তর ও বিআইডব্লিউটিএর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে বলে হুমকি দেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান সড়ক সদর রোড এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

উল্লেখ্য, একই দাবিতে রোববার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তখন দাবি আদায়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ে দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাবি আদায়ে অনশনের হুমকি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১