ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টির হানায় মিরপুর টেস্টের তৃতীয় দিনও অনিশ্চিত

আকাশ স্পোর্টস ডেস্ক:

সফরকারী পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি বাঁধায় মাঠে গড়াচ্ছে না খেলা। সময়মতো খেলা শুরু হচ্ছে না জেনে মাঠেও আসেনি দুই দলের ক্রিকেটাররা।

প্রকৃতির এমন বিরূপ অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। আবহাওয়া পূর্বাভাস বলছে, সোমবার (৬ ডিসেম্বর) সারাদিনই বৃষ্টি হতে পারে। যে কারণে আজকেও খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

রোববার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় আজ আধঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতির কাছ থেকে কোনো সুখবর নেই। আগেভাগে শুরু তো বহুদূর, সারাদিনে খেলা হতে পারে কিনা, সেটি নিয়েই শঙ্কা দিনের শুরুতেই। অঝোরধারায় বৃষ্টি হওয়ার কারণে মাঠ ও উইকেট ঢেকে রাখা হয়েছে যথারীতি। মাঠের নানা জায়গায় জমেছে পানি।

এর আগে দ্বিতীয় দিনে বৃষ্টি ও বাজে আবহাওয়ার বাধা অব্যাহত ছিল। ফলে মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। প্রথম দিনে অপরাজিত থাকা দুই ব্যাটার বাবর আজম ও আজহার আলী এদিন করেন শতরানের জুটি। ২০৪ বলে এ পার্টনারশিপ গড়েন তারা। এরপর ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশক তুলে নেন আজহার আলী। ১২৬ বলে তিনি দেখা পান ফিফটির। রান বাড়াতে থাকা এ দুই ব্যাটারদের যখন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ এরপরই আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

বেলা ১টা ২০ মিনিটে ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তান সংগ্রহ পায় ১৮৮ রান। দ্বিতীয় দিনে মোট ৬.২ ওভার খেলা হয়েছে, রান এসেছে ২৭। ব্যাট হাতে অপরাজিত থাকা বাবর আজম খেলছেন ৭১ রানে, আজহার আলি ৫২ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃষ্টির হানায় মিরপুর টেস্টের তৃতীয় দিনও অনিশ্চিত

আপডেট সময় ০৮:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১