ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

সরবরাহকৃত ঠিকাদারি পণ্যে প্রতিবেদন দেওয়া বাবদ ঘুষ নেওয়ার সময় আলাউদ্দিন মিয়া নামে এক কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তিনি সেনাবাহিনীর আওতাধীন ইন্সপেক্টরেট অব ভেহিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপেমন্ট (আইভিঅ্যান্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী।

সোমবার (৬ নভেম্বর) দাবিকৃত ঘুষের অবশিষ্ট ৫০ হাজার টাকা গ্রহণের সময় দুদকের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক ও তার টিম ধানমন্ডির স্টার কাবাবের তৃতীয় তলা থেকে আলাউদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা দায়ের করে দুদক।

জানা যায়, আসামি ঠিকাদারকে সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য ২% হারে ঘুষ দাবি করেন। ওই টাকা আনতেই তিনি ধানমন্ডির ২ নাম্বার সড়কের স্টার কাবাবে যান।

দুদক এনফোর্সমেন্ট টিমের সূত্রে জানা যায়, আসামি আলাউদ্দিন নিজের ঘুষের পার্সেন্টেজের টাকা বিভিন্ন সময় নিজ ব্যাংক হিসাবে গ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট এর প্রমাণ পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১