ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার দ্বিতীয় ম্যাচটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপরের দিনই অর্থাৎ ৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সেখানে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে মুমিনুল হক বাহিনী।

নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দলের এই সফরে নেই কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। তাই এবার শুধুই টেস্ট খেলবে দুই দল।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন কাটাবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ এলেই মুক্তি। একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ক্রিকেটাররা।

কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।’

এদিকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমরা দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুই প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

২০২২ সালের প্রথম দিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক বাহিনী। এরপর দ্বিতীয় টেস্টে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে নামবে দুদল।

উল্ল্যেখ্য, ২০০১ থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনো ম্যাচে। এবার কি জয়খরা কাটাতে পারবে মুমিনুল হকের দল? বড় কিছুর প্রত্যাশা করা ভুল হবে। কারণ নিউ জিল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। এরপরও ইতিহাস গড়তেই নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আপডেট সময় ০৭:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১