ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিরপুর টেস্টে কেন থাকছেন না সুজন?

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি কাটিয়ে দলকে ভালো অবস্থানে আনতে বিসিবির টিম ডিরেক্টরের পদে নিয়োগ পান খালেদ মাহমুদ সুজন। তবে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ।

এরপর টেস্টেও একই অবস্থা। এবার জানা গেছে ঢাকা টেস্টে টিম ডিরেক্টরের দায়িত্বে থাকছেন না সুজন।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ধেকে বাংলাদেশের ক্রিকেটে নানা পরিবর্তন দেখা দিচ্ছে। নীতিনির্ধারকেরা হুটহাট একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। এভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল হয়ে গেছে ১০ জনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে পাল্টাপাল্টি বক্তব্যে বোর্ড এবং ক্রিকেটারদের মাঝে শীতল সম্পর্কের সৃষ্টি হয়। অন্যদিকে সুজন হলেন দলের ক্রিকেটারদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন। তাই সুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের দেখভাল করার জন্য। সেইসঙ্গে ভিনদেশি কোচদের ওপর নজরদারি করাও তার কাজ।

সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে, সুজন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ‘টিম ডিরেক্টর’ না থাকলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে একই দায়িত্ব নিয়ে সফরে যাবেন। তাহলে ঢাকা টেস্টে তিনি কেন নেই? দেশের ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে নানারকম গুঞ্জনের। তবে সুজন নিজেই সবার কৌতুহল মিটিয়েছেন। আসলে অনেকদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে তিনিও হাঁপিয়ে উঠেছেন। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে একটা টেস্ট থেকে ছুটি নিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে ফের তিনি সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। সেই সফরও চলবে এক মাসের মতো। তাই সুজন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

মিরপুর টেস্টে কেন থাকছেন না সুজন?

আপডেট সময় ০৭:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১