ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির ওয়ানডের নেতৃত্বের ভবিষ্যতও শঙ্কায়!

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। আর তারকা এই ক্রিকেটারের এমন সিদ্ধান্তের পর এখন প্রশ্ন উঠেছে, ভারতীয় দলের ওয়ানডের অধিনায়ক থেকেও কি সরে যাবেন?

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহেই এর উত্তর পাওয়া যাবে। কারণ এই সপ্তাহেই চেতন শর্মার নেতৃত্বে নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করবেন।

জানা যায়, কোহলির নেতৃত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে দু’টি মত রয়েছে। এক দল মনে করেন, যেহেতু আগামী বছর খুব বেশি একদিনের ম্যাচ নেই, তাই দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে কোহলিকেই অধিনায়ক রাখা উচিত। আগামী সাত মাসে ভারতের মাত্র ৯টি একদিনের ম্যাচ রয়েছে।

আর এক দলের বক্তব্য, সীমিত ওভারের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখা ঠিক নয়। রোহিত শর্মা যখন পাকাপাকি ভাবে টি-টোয়েন্টির দায়িত্ব নিয়েই নিয়েছেন, তাকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা উচিত। বিশেষ করে ২০২৩ সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই এটি করা উচিত।

তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি সচিব জয় শাহ।

ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্ব দিয়ে ভারতকে এখনও কোনো সাফল্য এনে দিতে পারেননি কোহলি। ফলে বোর্ডে যারা কোহলির বিরোধিতা করে, তারা একদিনের ক্রিকেটে অধিনায়ক চান না, এই তথ্যটিও তুলে ধরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলির ওয়ানডের নেতৃত্বের ভবিষ্যতও শঙ্কায়!

আপডেট সময় ০৭:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১