ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী

তাইজুলকে ভালো লেগেছে মুশতাকের

আকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও এই ম্যাচে বাংলাদেশের কিছু প্রাপ্তিও আছে।

লিটন দাসের সেঞ্চুরি ও ফিফটি, মুশফিকের ফর্মে ফেরা এবং তাইজুল ইসলামের ৭ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়া বাঁহাতি স্পিনার তাইজুলের বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের কোচ ও অফ স্পিন কিংবদন্তি সাকলায়েন মুশতাক।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুশতাক বলেন, ‘তাইজুলকে আমার খুব ভালো লেগেছে। যে জায়গায় সে আক্রমণ করেছে, ব্যাটারদের কোনো সুযোগ দেয়নি। আলগা বল তো নয়ই, সিঙ্গেলের সুযোগও দেয়নি। ওর নিয়ন্ত্রণ আমার সত্যিই ভালো লেগেছে। তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত। সেটা তাকে বাড়তি কিছু দেবে। আরেকটু ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে। তবে তার টেম্পারমেন্ট, তার ধৈর্য আমার খুবই ভালো লেগেছে। নিয়ন্ত্রণটাই তাইজুলের মূল শক্তি। ‘

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তাইজুল উইকেট পেয়েছেন ৮টি। প্রথম ইনিংসে ৪৪.৪ ওভার বোলিং করে ১১৬ রান খরচে শিকার করেছেন ৭ উইকেট, যা পাকিস্তানের প্রথম ইনিংস ধসিয়ে দিয়েছে। ইকনোমি রেট ২.৫৯। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট যোগ করেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় সফলতম এই টেস্ট বোলার ৩৪ টেস্টে মোট ১৪২ উইকেটের মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

তাইজুলকে ভালো লেগেছে মুশতাকের

আপডেট সময় ০৭:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১