ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

ইন্টারপোলের ১৯২তম সদস্য হল ফিলিস্তিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সদস্য পদ অর্জন করেছে মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত ও স্বাধীনতাকামী রাষ্ট্র ফিলিস্তিন। সংস্থাটির বার্ষিক সাধারণ অধিবেশনে বুধবার ফিলিস্তিনের সদস্য পদের অনুমোদন দেওয়া হয়।

জাপানের পেইচিংয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ইন্টারপোল বুধবার ফিলিস্তিনকে সদস্য হিসেবে গ্রহণ করে। সাধারণ সভায় উপস্থিত সদস্য দেশগুলোর মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোটে ফিলিস্তিনের সদস্য পদের সম্মতি দেওয়া হয়। ফিলিস্তিন কত ভোটে সদস্য পদ পেয়েছে, তা সরাসরি উল্লেখ না করে ইন্টারপোল নিজেদের টুইটার বিবৃতিতে জানায়, ‘নতুন সদস্য রাষ্ট্র ফিলিস্তিন ও সলোমন আইল্যান্ডস ইন্টারপোলের সদস্যসংখ্যা ১৯২-এ উন্নীত করেছে। ’

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ৫০টির বেশি আন্তর্জাতিক সংগঠন ও চুক্তির অংশীদার হয়েছে তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের জাতীয় ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকোসহ অনেক সংস্থাই এ তালিকায় রয়েছে। এর আগে ২০১২ সালে তারা জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায়। এবার তারা পেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সদস্য পদ।

ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জিব্রিল রাজুব ইসরায়েলের বিরোধিতার প্রসঙ্গে গত রবিবার বলেছিলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কোনো অগ্রগতি তারা চায় না। ’ তবে এ বছর ফিলিস্তিনের চেষ্টা সফলতার মুখ দেখেছে। এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ইন্টারপোলের ১৯২তম সদস্য হল ফিলিস্তিন

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭