ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। ফলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশের মেয়েরা ।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছিল নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে ইতিহাস গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। যদিও সর্বশেষ ম্যাচে পুচকে থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হেরে যায় নিগার সুলতানার দল।

করোনার কারণে টুর্নামেন্ট বন্ধ ঘোষণায় ভাগ্য খুলে গেল নিগার সুলতানা জোতি-রুমানা আহমেদদের। গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেলেন তারা।

স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১