ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ঘোষণা যুক্তরাজ্যের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাসের সব শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে শুক্রবার একটি প্রস্তাব পাশ হয়েছে যুক্তরাজ্যর পার্লামেন্টে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার বলেছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। খবর আরব নিউজের।

২০০১ সালেই হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসীর তকমা দিল দেশটি।

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা, ওই সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।

এমন অপরাধের সাজা সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি।

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে একটি প্রস্তাব শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়। এরপর তা নিয়ে আলোচনার পর অনুমোদন পায় হামাসবিরোধী ওই প্রস্তাব।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ১৯৯৫ সালে। প্রীতি প্যাটেল বলেন, মিত্রদের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাসের রয়েছে রাজনৈতিক ও সামরিক শাখা। ইসরাইলের অস্তিত্ব ও ইসরাইলের সঙ্গে যেকোনো শান্তি আলোচনার বিরোধী হামাস।

আলোচনার বদলে সশস্ত্র এই সংগঠন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে বিশ্বাসী। এর পক্ষে প্রচারণা চালায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ঘোষণা যুক্তরাজ্যের

আপডেট সময় ০১:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১