ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মানুষের মুখ বন্ধ করতে পারবো না : মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স। হচ্ছে সমালোচনা।

তবে এসবে কান দিতে নারাজ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তার মতে, এর আগেও এমন পরিস্থিতি দেখেছে বাংলাদেশের ক্রিকেট। যেখান থেকে বের হয়ে আসারও নজির রয়েছে। তাই বাইরের কথায় কান না দিয়ে, নিজেদের কাজে মনোযোগ দেওয়াই শ্রেয় মুমিনুলের কাছে। কেন না মানুষের মুখ বন্ধ করার এখতিয়ার তার নেই।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশ ক্রিকেটে এমন পরিস্থিতি এবারই প্রথম না। এর আগেও কিন্তু কয়েকবার হয়েছে এমন। আপনারাও জানেন সবসময় এমন অবস্থা থেকেই আমরা বের হয়ে এসেছি।’

তিনি আরও বলেন, এই সময়টায় মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে থাকে। কারণ এই সময়টায় আমরা বাইরের কথা বেশি শুনি। আমি চেষ্টা করছি যে, সবাই যেন বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দেয়। আল্টিমেটলি নিজেদের ব্যাক করার জন্য নিজেদের কাজেই মন দেওয়া উচিত। সবাই সেটাই করছে। কারণ আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, আমার কাছে মনে হয় যে নিজের কানটা বন্ধ করতে পারবেন। যেটা আমি বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানুষের মুখ বন্ধ করতে পারবো না : মুমিনুল

আপডেট সময় ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১