ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

পশুপ্রেমের জন্য সম্মাননা পেলেন জয়া আহসান

আকাশ বিনোদন ডেস্ক :

নন্দিত অভিনেত্রী জয়া আহসানের পশুপ্রেমের কথা প্রায় সবার জানা। এবার সেই ভালোবাসার প্রতিদানও পেলেন এই অভিনেত্রী।

পশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)’ প্রথমবারের মতো পুরস্কার প্রদান করেছে। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ছিলেন জয়া আহসানও।

সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পশুপ্রেমের জন্য এই সম্মাননা পেয়ে আনন্দিত জয়া আহসান।

জয়া আহসান বলেন, ‘প্রাণীকে ভালোবাসার কারণে পুরস্কার পেয়েছি, এটা সত্যিই আনন্দের। এর চেয়ে বেশি আনন্দ লাগছে- এমন একটি উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন, তাদের প্রতি আমার ভালোবাসা। এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ’

‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।

এর আগে ৫ অক্টোবর বিশ্ব পশু দিবসে ‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১১ জনের নাম উপস্থাপন করা হয়। তাদের হাতে এবার সম্মাননা তুলে দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

পশুপ্রেমের জন্য সম্মাননা পেলেন জয়া আহসান

আপডেট সময় ১০:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১