ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণে দোষী হলে খোজা করে দেবে পাকিস্তান, বিল পাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নারী ও শিশু ধর্ষণ বেড়ে যাওয়ায় গণদাবির মুখে ধর্ষণে দোষী সাব্যস্ত হলে ‘খোজা’ করে দেওয়ার একটি বিল পাস করেছে পাকিস্তান। ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে রাসায়নিক দিয়ে খোজা করার নতুন বিলটি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে চলেছে। ধর্ষণে দোষী সাব্যস্ত হলে অপরাধীদের কঠোর শাস্তির দাবি গণবিক্ষোভ হচ্ছে। গণদাবির মধ্যে দেশটির প্রেসিডেন্ট গেল বছর ধর্ষণবিরোধী একটি অধ্যাদেশ অনুমোদন দেন।

পাকিস্তানের পার্লামেন্ট ওই অধ্যাদেশটিই প্রায় এক বছর পরে বিল আকারে পাশ করল। নতুন এই বিলের ফলে ধর্ষকদের ‘খোজা’ করার সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না। বুধবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে এই বিলটি পাশ হয়।

রাসায়নিক প্রয়োগ করে খোজা করে দেওয়া একটি পদ্ধতি যেটি করা হলে যৌন সক্ষমতা হারিয়ে যায়। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে এই ধরনের শাস্তির আইনি বৈধতা রয়েছে।

এদিকে পাকিস্তানে নতুন এই বিল নিয়ে কট্টর সমালোচনা করেছে দেশটির সংসদ সদস্য মুশতাক আহমেদ। তার মতে, খোজাকরণ ইসলামবিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আইন করার দাবি জানিয়েছেন পাকিস্তান জামায়াত-ই-ইসলামীর এই সাংসদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণে দোষী হলে খোজা করে দেবে পাকিস্তান, বিল পাস

আপডেট সময় ০৯:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১