ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের একজন মন্ত্রী বলেছেন, পশ্চিমারা চায় আফগানিস্তানে দুর্নীতিবাজ সরকার গঠন করা হোক। এ কারণেই তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার আহ্বান জানাচ্ছে।

তালেবান সরকারের নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালিদ হানাফি এই মন্তব্য করেছেন।

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে, তালেবানের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালিদ হানাফি আফগানিস্তানের শীর্ষ কয়েকজন নেতাকে ক্রিমিনাল (দুর্বত্ত) হিসেবে সম্বোধন করেছেন। দেশের মানুষের নিরাপত্তার ঘাটতি হবেনা বোঝাতে গিয়ে ইসলামিক আমিরাতের এই মন্ত্রী বলেন, হামিদ কারজাইয়ের থেকে বড় কোনো অপরাধী আছে? আব্দুল্লাহ আব্দুল্লাহর থেকে বড় কোনো অপরাধী আছে? তারা যদি ক্ষমা পায়, তাহলে আফগানিস্তানের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তার কী আছে?

হামিদ কারজাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট, আব্দুল্লাহ আব্দুল্লাহ আফগানিস্তানের শক্তিশালী নেতা। তিনি দেশটির সাবেক প্রধান নির্বাহী এবং কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার প্রধান শান্তি আলোচক ছিলেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তারা আশরাফ গনি সরকারের অধীনে কাজ করা সকল কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

ক্ষমতা দখলের দুই সপ্তাহ পর তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু এই সরকারে দেশটির সকল অংশের নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হয়নি অভিযোগ তুলে পশ্চিমাসহ কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। উপরন্তু আফগানিস্তানে বিদ্যমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস’র খোরাশান শাখা বারবার হামলা চালিয়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল করে তুলছে।

এসব প্রেক্ষাপটে তালেবান সরকারের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রী ওই মন্তব্যগুলো করেন। তবে তিনি যাদের লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন তারা পাল্টা কোনো মন্তব্য করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’

আপডেট সময় ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১