ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুশ আগ্রাসনের শঙ্কার মধ্যে এরদোগানের সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডেইলি সাবাহর।

এতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনে আঙ্কারা-কিয়েভের মধ্যে সম্পর্কসহ আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, রাশিয়া হয়তো ইউক্রেনে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনসহ দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বলেছেন, আমরা রাশিয়ার সামরিক তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।

অন্যদিকে ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলছে, বাইডেন প্রশাসন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় মিত্রদের সতর্ক করে দিয়েছে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের বিষয়ে।

এ সতর্কতার পর, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ রাশিয়াকে সতর্ক করে বলেন, কিয়েভের সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের ঘটনায় পশ্চিমা সামরিক জোট ইউক্রেনের পাশে রয়েছে।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। এ পদক্ষেপের তীব্র বিরোধী ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। আঙ্কারা ইউক্রেনের অখণ্ডতার সমর্থক। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও জাতিসংঘও রাশিয়ার ক্রিমিয়া দখলকে অবৈধ হিসেবে বিবেচনা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রুশ আগ্রাসনের শঙ্কার মধ্যে এরদোগানের সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১