ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়কে নেই গণপরিবহন, ভোগান্তিতে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে ধর্মঘট। তাই রাস্তায় নেই গণপরিবহন।

এদিকে সকাল থেকেই সড়কে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। কেউ বাড়ি যাবেন, কেউ প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। ভোগান্তিতে পড়েছেন এ যাত্রীরা।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। তাই নগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন।

রাজধানীর নতুনবাজার সুভাস্তর সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা রহমতউল্লাহ জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবার সরকারি বন্ধ থাকলেও তার অফিস খোলা থাকে। তিনি অফিস করতে যাবেন, কিন্তু গণপরিবহণ নেই। এদিকে সড়কে চলমান অটোরিকশা থাকলেও চওড়া ভাড়া হাকাচ্ছেন।

তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ বন্ধ। কিন্তু এদিকে মানুষের দুর্ভোগ ও ভোগান্তির মধ্যেও সিএনজি চালিত অটোরিকশা চালকরা সুযোগ নিতে শুরু করেছে। ২০০ টাকার ভাড়া চাইছে ৫০০ টাকা। বিপদে পড়েছি। তাই রিকশা যোগে ভেঙে ভেঙে পল্টনে যাচ্ছি।

এদিকে ধানমন্ডির একটি হাসপাতেল যাবেন সুমাইয়া ইসলাম। তিনি সকালে বাড্ডা এলাকায় অটোরিকশা খুঁজছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি অটোরিকশা পাননি।

তিনি জানান, বাস না থাকায় অটোরিকশা চালকদের ডিমান্ড বেড়ে গেছে। তারা অনেক বেশি ভাড়া চাইছে।

সকাল থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা হাউজবিল্ডিং, জসিমউদ্দীন, বিমানবন্দর বাসস্ট্যান্ড, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালীসহ বিভিন্ন স্থানে যাত্রীদের ভোগান্তি দেখা গেছে।

সড়কে গণপরিবহনের চলাচল না করলেও অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকারের পাশাপাশি সরকারি বিআরটিসি বাস চলাচল করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়কে নেই গণপরিবহন, ভোগান্তিতে মানুষ

আপডেট সময় ১১:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১