ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

শাকিব না থাকলে হল মালিকরা হল বন্ধ করে বাড়ি চলে যাবে!

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের তারকা অভিনেতা শাকিব খান। গেল কয়েক মাস তাকে নিয়ে তর্ক বিতর্কে সরগরম ছিলো গোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। কয়েক দফায় বয়কট, বহিষ্কারও হয়েছেন তিনি। সম্প্রতি সব ঝামেলা চুকে গেলেও নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’-এর আত্মপ্রকাশের খবরে ফের কিছুটা উত্তাল চলচ্চিত্র অঙ্গন। এবারও আলোচনায় সেই শাকিব খান!

সম্প্রতি চলচ্চিত্র পরিবারের সঙ্গে সব ঝামেলা চুকিয়ে ফেলেছেন শাকিব খান। সবাই ধরেই নিয়েছিলো এবার বুঝি শান্তির পরিবেশ ফিরতে চলেছে এফডিসি পাড়ায়। কিন্তু নতুন সংগঠন চলচ্চিত্র ফোরাম-এর ঘোষণায় ফের চঞ্চলতা দেখা দিয়েছে। সংগঠনের উদ্যোক্তারা বলছেন শাকিবের জন্যই তৈরি হচ্ছে নতুন সংগঠনটি।

কারণ শাকিবের উপরেই নির্ভর করছে চলচ্চিত্রের বাণিজ্য। আর তাকেই চলচ্চিত্র পরিবার দফায় দফায় বয়কট করছেন। এমনকি তার  সঙ্গে যারা কাজ করছেন তাদেরকেও বয়কট করছেন। আর এসব কারণেই নতুন সংগঠন তৈরি সময়ের দাবী হয়ে ওঠেছে বলে মনে করছেন জাজের কর্ণধার আব্দুল আজিজসহ চলচ্চিত্র ফোরাম-এর উদ্যোক্তারা।

এমনকি চলচ্চিত্র ফোরামের সম্ভাব্য সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের সাম্প্রতিক এক মন্তব্যেতো আরো স্পষ্ট হলো যে শাকিবের স্বার্থ রক্ষার্থেই তৈরি হচ্ছে নতুন এই সংগঠনটি। কেনোনা তিনি শাকিবকেই মনে করছেন একটা ইন্ডাস্ট্রি। তাকে বয়কট করলে ফিল্মে আর কিছুই থাকলো না বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই না কাজী হায়াত মনে করেন, শাকিব রাগ করে ফিল্ম ছাড়লে ফিল্ম ইন্ডাস্ট্রিই বন্ধ হয়ে যাবে। হলমালিকরা হল বন্ধ করে বাড়ি চলে যাবে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

শাকিব না থাকলে হল মালিকরা হল বন্ধ করে বাড়ি চলে যাবে!

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭