ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাসির মাংসের রোগান জোশ

আকাশ নিউজ ডেস্ক:

করোনা আবহে লকডাউনে মানুষ গৃহবন্দি। সেই সঙ্গে চলছে কোরবানির মাংস খাওয়ার ধুম। কোরবানির পর পরই খাসির মাংস সাধারণভাবে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। একটু মশলাদার, ঝাল ঝাল করে রান্না করলে খেতে দারুণ। তেমনই একটি জনপ্রিয় রান্না হল মাটন রোগান জোশ। আপনি চাইলে মজাদার এই খাবারটি ঘরেও তৈরি করে নিতে পারেন। স্বাদ পাবেন একেবারে টাটকা মাংসের। গাওয়া ঘি, আদা বাটা, মৌরি বাটার গুণে নিরামিষ মাটনের স্বাদ সারাক্ষণ মুখে লেগে থাকবে।

উপকরণ :

মটন: ৬০০ গ্রাম (বড় টুকরো করা), আদা পাউডার, মৌরি গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঘি: ৪ থেকে পাঁচ চামচ, বড় এলাচ, আস্ত জিরা, এলাচ গুঁড়া, টকদই: পরিমাণমতো, গরম মশলা গুঁড়া ।

প্রণালি :

খাশির মাংস ভালো করে ধুয়ে রেখে দিন। এবার একটা ছোট্ট বাটিতে আদা পাউডার, মৌরি গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে বড় চামচের চার চামচ ঘি দিন। ওর মধ্যে দুটো বড় এলাচ ফেলে দিন। এবার খাশির মাংসের টুকরোগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিন। ৫ মিনিট মতো ভাজলেই চলবে। এবার সামান্য আস্ত জিরে দিয়ে নেড়ে চেড়ে তৈরি করে রাখা আদা-মৌরির মিশ্রণ ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিতে কিন্তু ভুলবেন না। এরপর ওর মধ্যে ১/৪ চামচ এলাচ গুঁড়া যোগ করুন। এককাপ পানি দিয়ে ফুটতে দিন। ফুটে এলে ১/৪ কাপ ফেটানো টকদই দিয়ে দিন। স্বাদমতো নুন দিন। সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। এবার ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিন। দু থেকে তিনটি সিটি পড়লেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। ব্যাস তৈরি মাটন রোগান জোশ।

এই রেসিপি কিন্তু খুবই সহজ। বানানোর তেমন কোনও ঝক্কি নেই। গরম ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে দিব্যি চালিয়ে দিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খাসির মাংসের রোগান জোশ

আপডেট সময় ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১