ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লেভানডোস্কির হ্যাটট্রিকে নকআউট পর্বে বায়ার্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অ্যালিয়ানজ অ্যারেনায় অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে লেভানডোস্কির হ্যাটট্রিকে বেনফিকার বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লেভানডোস্কি ছাড়াও ম্যাচে গোলের দেখা পেয়েছেন লেরয় সানে এবং সার্জে গ্যানাব্রি। অন্যদিকে বেনফিকার হয়ে একটি করে গোল করেন মোরাতা ও নুনেজ। আর এই জয়ের ফলে গ্রুপ থেকে সবার আগেই নকআউট পর্বে প্রবেশ করল ক্লাবটি।

ঘরের মাঠে খেলতে নামা বায়ার্ন মিউনিখ এদিন ম্যাচে বেনফিকাকে পাত্তাই দেয়নি। বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। আর ম্যাচের ২৬তম মিনিটে হেডে গোলের সূচনা করেন লেভানডোভস্কি। ছয় মিনিট পর তার বাড়ানো বল থেকেই ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন সার্জে গ্যানাব্রি।

৩৮তম মিনিটে রদ্রিগেস দা সিলভা স্কোরলাইন ২-১ করেন। বিরতির ঠিক আগে লেভানদোভস্কি অবশ্য ব্যবধান আবারও বাড়িয়ে নিতে পারতেন; কিন্তু তার দুর্বল, নিচু স্পট কিক সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আরও একটি গোলের দেখা পায় বায়ার্ন। আলফানসো ডেভিসের দেয়া পাসে ব্যধান ৩-১ করেন লেরয় সানে। এদিকে গোলের নেশায় বুদ হয়ে থাকা পোলিশ স্ট্রাইকার ম্যাচের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে করেন চতুর্থ।

এরপরও খেলায় ফিরতে মরিয়া সফররত বেনফিকা। আপ্রাণ চেষ্টা চালানোর পর ৭৪তম মিনিটে দারউইন নুনেস আবারও ব্যবধান কমান। তবে তাতে ম্যাচে কোনো বাড়তি নাটকীয়তা আসেনি। এর ১০ মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন লেভানডোস্কি। আর ম্যাচ শেষ হয় ৫-২ গোল ব্যবধানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

লেভানডোস্কির হ্যাটট্রিকে নকআউট পর্বে বায়ার্ন

আপডেট সময় ০৬:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১