ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রোপচারে পেট থেকে বেরল সাপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষিধাটাও দিন দিন বেড়ে চলছিল। পেট আস্তে আস্তে ফুলে উঠছিল। এ কথা জানান হাসপাতালের বিছানায় শুয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকার বাসিন্দা মাবিয়া বিবি। তার মনে হত পেটে যেন সাপ ঢুকেছে। নইলে এমন সর্বগ্রাসী ক্ষিধা!

গ্রামবাসী প্রথমে মনে করেছিলেন আবার বুঝি গর্ভবতী হয়েছেন বছর পঞ্চাশের মাবিয়া বিবি। কিন্তু বছরখানিক পেরুতেই বুঝলেন সবাই, না এটা অসুখ। ওষুধ দিয়েছিলেন গ্রাম্য চিকিৎসক। সঙ্গে চলছিল ঝাড়ফুঁকও। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ক্রমে বেড়েই চলছিল পেটের আকার। আর পেটে ব্যথাও বেড়ে চলছিল অসহ্য রকমের।

আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেল রোগিণীর পেটের যকৃৎ থেকে ক্ষুদ্রান্তের শেষভাগ পর্যন্ত সাপের মতো এক মাংসপিণ্ড বেড়ে উঠছে। কিডনির অনেকটা অংশও পেঁচিয়ে রেখেছে ওই ‘সাপ’। এই দেখে তাড়াতাড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। প্রায় ১০ ঘণ্টা অস্ত্রোপচারের পর পেট থেকে চিকিৎসকরা বের করে আনেন সাড়ে বারো কেজি ওজনের লম্বা পেঁচানো মাংসপিণ্ড। ঠিক যেন একটি সাপ!

জটিল অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, রোগিণী এখন আশংকামুক্ত। তবে অস্ত্রোপচারে তার একটি কিডনি কেটে বাদ দিতে হয়েছে। তবে এতে মাবিয়া বিবির তেমন কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ত্রোপচারে পেট থেকে বেরল সাপ

আপডেট সময় ১২:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭