ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

‘একসঙ্গে কাজ করুন, মারাত্মক পরিণতি থেকে রেহাই পাবে না কোনো দেশই’

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং কমনওয়েলথ সদস্যদের প্যারিস চুক্তি বাস্তবায়নে সব দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‌‘কোনো দেশই জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে রেহাই পাবে না।’

সোমবার গ্লাসগোতে কমওয়েল্থ ফর ক্লাইমেট শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘সিভিএফ-এর এক-তৃতীয়াংশেরও বেশি সদস্য রাষ্ট্র কমনওয়েলথের সদস্য হওয়ায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সিভিএফ এবং কমনওয়েলথ সদস্যদের যৌথ প্রচেষ্টা প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করতে পারে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোর প্রতিশ্রুতি ও অবদানের দীর্ঘ ইতিহাস রয়েছে।’

এদিকে, বাসসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে রবিবার বিকালে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তিনি ১-২ নভেম্বর গ্লাসগোতে, ৩-৮ নভেম্বর লন্ডনে এবং ৯-১৩ নভেম্বর প্যারিসে থাকবেন। বাংলাদেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন এবং ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১: টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব গড়ে তোলা’-এ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-র পুরস্কার হস্তান্তর করবেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে অবস্থানকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডসহ অন্যান্য রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন এবং ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা

‘একসঙ্গে কাজ করুন, মারাত্মক পরিণতি থেকে রেহাই পাবে না কোনো দেশই’

আপডেট সময় ০৬:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১