ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

রোনালদোর ম্যাচ বয়কট ইস্যুতে কড়া বার্তা সৌদি প্রো লিগের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আল নাসরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে কড়া অবস্থান নিয়েছে সৌদি প্রো লিগ। কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, কোনো খেলোয়াড় যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে আল নাসর পরিচালনা করছে, তা নিয়ে হতাশ রোনালদো।

পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব- আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ- পিআইএফ আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দী ক্লাবগুলোকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে।

একই কারণে আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন রোনালদো। তার মতে, এই দলবদল আল হিলালের শিরোপা জয়ের পথ আরও সহজ করে দিত।

বৃহস্পতিবার নতুন ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন বেনজেমা। তাঁর নৈপুণ্যে আল ওখদুদকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় আল হিলাল।

ইএসপিএনের খবর, ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না পাওয়ায় টানা দ্বিতীয় লিগ ম্যাচ বর্জনের পরিকল্পনা করেছিলেন রোনালদো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি পিআইএফের পক্ষ থেকে পরিবর্তনের নিশ্চয়তা না আসে, তাহলে চলতি মৌসুম শেষে জুনে আল নাসর ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ বলছে, প্রতিটি ক্লাব নিজস্ব বোর্ড ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।

বিবিসি স্পোর্টকে দেওয়া বিবৃতিতে সৌদি প্রো লিগের এক মুখপাত্র বলেন, ‘লিগের কাঠামোতে প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয়। দল গঠন, অর্থ ব্যয় ও কৌশল নির্ধারণের দায়িত্ব ক্লাবগুলোরই। এই নিয়ম সবার জন্য সমান।‘

তিনি আরও বলেন, ‘রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।’

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিকে তিনি তখন বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন। আল নাসরের হয়ে এখন পর্যন্ত শুধু আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন। গত বছরের জুনে আল নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন রোনালদো।

২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে শীর্ষে রয়েছে আল হিলাল। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আল নাসর। আজ আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে রোনালদো খেলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির

রোনালদোর ম্যাচ বয়কট ইস্যুতে কড়া বার্তা সৌদি প্রো লিগের

আপডেট সময় ১২:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬