ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এলডিপি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানে সংসদের নিম্নকক্ষে রোববারের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিই (এলডিপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর দল এলডিপি জোটের শরিকদের সাহায্য ছাড়াই এ নিরঙ্কুশ স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে এটি নিশ্চিত হয়েছে যে, দলটি নিম্নকক্ষে সহজেই বিল পাস করতে পারবে। খবর এনএইচকের।

সংসদে নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ২৬১ আসন নিশ্চিত করেছে এলডিপি। দলটির শরিক দল, কোমেইতো ৩২ আসনে জয়লাভ করেছে।

৯৬ আসন পাওয়া কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি বৃহত্তম বিরোধী দল হিসেবেই থাকছে। গত নির্বাচনের চেয়ে এবার ১৩ আসন কম পেয়েছে দলটি।

নিপ্পন ইশিন জাপান ইনোভেশন পার্টি ৪১ আসনে জয়লাভ করার মাধ্যমে নিম্নকক্ষে এর উপস্থিতি তিনগুণেরও বেশি বৃদ্ধি করেছে।

প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এক মাসেরও কম সময় ধরে তার এই দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ভোটাররা তাকে এখন একটি ম্যান্ডেট দিয়েছে এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করবেন।

ক্ষমতাসীন এলডিপি জোট দেশটির সংসদের উচ্চকক্ষও নিয়ন্ত্রণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এলডিপি

আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১