ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনাল্ডোর ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল ম্যানইউ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে লিভারপুলের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যা নিয়ে কম কথা শুনতে হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের।

পরের ম্যাচেই ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্স দেখালেন এই ম্যানইউ তারকা। একটি চোখধাঁধানো গোল করলেন, আরেকটি গোলে সহায়তা করেছেন। ঘুরে দাঁড়াল তার দল।

পর্তুগিজ তারকার এই দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।

শুরুতে ম্যানইউকে লিড এনে দেন রোনাল্ডো। ৩৯ মিনিটে দুরূহ কোণ থেকে দুর্দান্ত ভলিতে জালে জড়ান বল। ওই এক গোলেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ শটে আরেকবার বল জালে পাঠান রোনাল্ডো। তবে অফসাইড আইনে সে গোল বাতিল হয়। তবে ৬৪ মিনিটে গিয়ে রোনাল্ডোর এসিস্টেই গোল করে ব্যবধান দ্বিগুন করেন এডিনসন কাভানি। গোল শোধ করবে কি ৮৬তম মিনিটে আরেকটি গোল করেন মার্কাস র্যাশফোর্ড।

রেফারির শেষ বাঁশিতে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ জয়ে চাকরি বাঁচল ম্যানইউ কোচ উলে গুনার সুলশারের। লেস্টার সিটি ও লিভাপুলের কাছে বড় ব্যবধানে হারের পর তার অবস্থানই নড়বড়ে হয়ে পড়ে।

অবশেষে টটেনহ্যামের বিপক্ষে জ্বলে উঠলেন লিগে গত চার ম্যাচে গোল না পাওয়া রোনাল্ডো। নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন, বাঁচালেন কোচ সুলশারকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনাল্ডোর ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল ম্যানইউ

আপডেট সময় ১২:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১