ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্ববাজারে আমদানি পণ্যের দাম বেড়েছে: বাণিজ্য সচিব

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ১৭টি পণ্যের দাম নির্ধারণ করে। এ বছর সয়াবিন তেলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। মহামারি করোনার কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং কনটেইনার খরচ বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে। এজন্য এবার বাজারে তেল, চিনি ও চালসহ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। তবে এবার ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সঙ্গে এ মতবিনিময় হয়।

বাণিজ্য সচিব বলেন, সরকার চাইলেই আমদানি শুল্ক কমাতে পারে না। এতে বাজারে সরবরাহ কমে মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকে। সরকার চেষ্টা করছে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় ভোগের চাহিদাও বেড়েছে। তবে গরিব মানুষের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেয়া যায় কিনা সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, বাজার মনিটরিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. সোহেল শেখ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল্লা মো. আহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. রকিবুল ইসলাম, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. জাহাঙ্গির মিয়া, চালকল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা,বাজার মনিটরিং কমিটির সদস্য অধ্যাপক রিজভী জামান, আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী, ক্যাবের প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এসময় জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, চাল, গম, সয়াবিন তেল, মসুরের ডাল, পেঁয়াজ ও বয়লার মুরগি ও সব্জিসহ আরও কিছু পণ্যের দাম বেড়েছে। ফরিদপুর জেলায় চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি। এছাড়া চরাঞ্চলে প্রচুর দুধ উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এর সুফল মিলছেনা। তারা চালসহ নিত্য পণ্যের আমদানিতে শুল্ক হৃাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলন: বিশ্বনেতাদের অংশগ্রহণে তুরস্কের মঞ্চে আজ বড় আলোচনা

বিশ্ববাজারে আমদানি পণ্যের দাম বেড়েছে: বাণিজ্য সচিব

আপডেট সময় ০৫:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১